মুন্সীগঞ্জের সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। সূর্যাদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। পর্যায়ক্রমে উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম তানভীর, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠন, সিরাজদিখান প্রেসক্লাব, পল্লি বিদ্যুৎ সমিতি, বিভিন্ন এনজিও, অফিসার্স ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন, এরপর অভিবাদন গ্রহণ, স্কুল-মাদরাসা, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন ডিসপ্লে এবং শরীরচর্চা প্রদর্শন করেন। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সবংর্ধনা প্রদানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাহামিনা আক্তার তুহিন, সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আঞ্জুমান আরা, সহকারি পুুলিশ সুপার মোঃ রাসেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবদুল মতিন হাওলাদার, যুদ্ধকালীন কমান্ডার আলী আহমেদ বাচ্চু, ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।