কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে গত বৃহস্পতিবার বিকাল ৫টায় এবিসিদ্দিক টাওয়ারে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান শিবলী, পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, মহিলা ভাইসচেয়ারম্যান গোলনাহার ফারুক, চেম্বার অফ কমার্সের সভাপতি সানোয়ার আলী শাহ সেলিম প্রমূখ।