ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাঁজা সেবনের দায়ে মোঃ শাহীন আলম(৩৫) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার বিকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত শাহীন আলম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহিলপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ৪ টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম উপজেলার দক্ষিণ ইউনিয়নের কুড়িপাইকা আমতলী বাজারে মাদক বিরোধী অভিযান চালান। অভিযান চালাকালে গাঁজার পুরিয়া (স্টিক)
বানিয়ে সেবনকালে শাহীন আলমকে আটক করা হয়।
পরে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়।