গত বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ব যক্ষা দিবস উপলক্ষ্যে নিকলী স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা সজিব ঘোষের নেতৃত্বে এক বিশাল র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য হল মিলনায়তনে নিকলী উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা সজিব ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় তিনি স্বাগত বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন ডাঃ সোহাগ, ডাঃ শৈলেন মল্লিক। এদিন দুপুর ১টায় স্বাস্থ্য বিভাগে বিশেষ ভূমিকা রাখায় নিকলী উপজেলার স্বাস্থ্য কর্মিদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। পুরষ্কার বিতরনকালে স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা সজিব ঘোষ এর উপস্থিতিতে প্রথম পুরষ্কার গ্রহন করেন মোঃ শিহাব উদ্দিন কুর্শা কমিউনিটি ক্লিনিক, দ্বিতীয় পুরষ্কার পান শিমুল খান মনির, কামালপুর কমিউনিটি ক্লিনিক ও তৃতীয় পুরষ্কার পান এমদাদ উল্লাহ। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সজিব ঘোষ বলেন, ২০২১ সালে যেসব স্বাস্থ্যা কর্মীরা নিকলী উপজেলাকে মুখ উজ্জ্বল করেছে তাদেরকে উৎসাহ প্রদানের জন্য এব্যবস্থা গ্রহন করা হয়। কিশোরগঞ্জ জেলায় যক্ষা নির্মূল উপজেলা হিসাবে তারা ১৩ উপজেলার মধ্যে প্রথম স্থানে আছেন বলে জানিয়েছেন। এছাড়াও কোভিড-১৯ কার্যক্রমে প্রায় শতভাগ সফল নিকলী উপজেলা।