শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-এ এই প্রথম ৫০ শয্যা হাসপাতালে রোগীদের স্বার্বক্ষণিক চিকিৎসা সেবা দিতে আলাদা একটি এমবিবিএস ইমার্জেন্সি কক্ষের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস এ সেবার উদ্বোধন করেন।
এসময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহম্মেদ, ডা.কেয়া মনি, ডা.ববি সাহা, ডা.প্রমিসহ হাসপাতালে কর্মরত সকল চিকিৎসকগন উপস্থিত ছিলেন। স্বাস্থ্য কর্মকর্তা ডা.প্রিয় গোপাল বিশ্বাস বলেন,বর্তমানে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট নাই। যেহেতু কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে স্বার্বক্ষণিক ইমার্জেন্সি বিভাগ পরিচালিত হয়ে আসছে। সেক্ষেত্রে রোগীদের সেবার কথা চিন্তা করে একজন এমবিবিএস ডাক্তার দ্বারা স্বার্বক্ষণিক চিকিৎসা সেবা দিতে আলাদা একটি ইমার্জেন্সি রুম চালু করা হয়েছে। এখন আর হাসপাতালে ইমার্জেন্সি রোগী আসলে এমবিবিএস ডাক্তারকে ফোন দিতে হবে না। রোগীর সেবায় স্বার্বক্ষণিক থাকবে এমবিবিএস ডাক্তার।