পীরগাছা সদরের উত্তর রেলগেট আল-কুরআন নুরাণী একাডেমি হাফেজি মাদ্রাসা ও এতিম খানার বদরী সভা এবং সুলতাল আহম্মেদ জামে মসজিদের ফলক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে বদরী সভায় প্রধান আলোচক ছিলেন রংপুর কারামতিয়া জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা বায়যীদ হুসাইন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জাকির আহম্মেদের সভাপতিত্বে এতে বক্তব্য পশ্চিমদেবু মাদ্রাসার শিক্ষক আল আমিন, পীরগাছা ইমদাদুল উলুম হাফেজিয়া মাদ্রসার শিক্ষক হাফেজ ইউছুব আলী, দেবী চৌধুরাণী কলেজের প্রভাষক শফিকুল ইসলাম, মাদ্রসার সহ-সভাপতি নাসির উদ্দিন, সাধারন সম্পাদক আলম মিয়া প্রমুখ। বদরী সভা শেষে সুলতাল আহম্মেদ জামে মসজিদের ফলক উন্মোচন করেন অতিথিবৃন্দ।