পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নবাসীর প্রিয় মানুষ, নেকমামুদ কারামতিয়া জামে মসজিদের খতিব, হাজারো হাফেজ তৈরির কারিগর, শিক্ষাবিদ হাফেজ মাওলানা আবুল কাশেম (৭৫) ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি.... রাজিউন)। বুধবার রাত আড়াই টায় তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে যান। গতকাল বৃহস্প্রতিবার আদ আছর স্থানীয় পরাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাছে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আফছার আলী, ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুলসহ বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসার প্রধান ও গন্যমান্য ব্যক্তিরা অংশ নেন। মাওলানা আবুল কাশেম পীরগাছা জেএন সরকারি মডেল উচ্চবিদ্যালয় ঈদগা মাঠের ইমাম ছিলেন। তার হাতে তৈরি হাজারো আলেম-ওলেমা ও হাফেজ ছাত্ররা তার মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পড়েন। তার মৃত্যুতে পীরগাছা প্রেসক্লাবসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।