রংপুরের পীরগাছায় ৭দিন ব্যাপী মুক্তির উৎসব ও সূবর্ণজয়ন্তী মেলা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মেলার সমাপনী দিনে উপজেলা পরিষদ হলরুমে দুপুরে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়। ইউএনও শেখ শামসুল আরেফীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান। এ সময় বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল আজিজ প্রমুখ। মেলায় ২৬টি স্টলের মধ্যে উপজেলা কৃষি দপ্তরের স্টল সেরা নির্বাচিত হন। পরে অতিথিবৃন্দ উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলমকে ক্রেস ও পুরস্কার তুলে দেন। এছাড়াও বিভিন্ন স্টল পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।