বগুড়ার গাবতলী তরফসরতাজ দাঁড়াইল বাজারে অবস্থিত হেরাল্ড কিন্ডার গার্টেন কেজি) এ- হাইস্কুলের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৪ মার্চ স্কুল প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাবতলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রওনক জাহান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মোঃ মিজানুর রহমান, গাবতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহম্মেদ, সভাপতিত্বে করেন, নন্দীগ্রাম উপ-সহকারী কৃষি অফিসার মোঃ রেজাউল করিম মঞ্জু। সহ-সভাপতি ছিলেন, শজিমেক উচ্চমান সহকারী মোঃ শাহীন ইসলাম, পৃষ্ঠপোষকতায় ছিলেন, পৌর আ.লীগের সভাপতি মোঃ আজিজার রহমান পাইকার। আমন্ত্রিত অতিথি উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোছাঃ নার্গিস পারভিন, খোরশেদা নাসরীন, কাউন্সির মোঃ ওবায়দুর রহমান জ্যাক, প্রতিষ্ঠানের সভাপতি পবিত্র সরকার, সেক্রেটারী কামরুল হাসান, অধ্যক্ষ মোরশেদুল ইসলাম উজ্জল। প্রধান অতিথি গাবতলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রওনক জাহানকে ক্রেষ্টদ্বারা সংবর্ধিত করেন, হেরাল্ড কিন্ডার গার্টেন (কেজি) এ- হাইস্কুলের পরিচালক মোঃ আবদুল মোমিন। শেষে পুস্কার বিতরন ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।