রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক আলহাজ্ব মোকসেদ আলী সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজেউন)। সে উপজেলার মিঠিপুর ইউনিয়নের রওশনপুর গ্রামের মরহুম মমতাজুর রহমানের জ্যেষ্ঠ ছেলে। বুধবার রাত সোয়া ১০ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে হার্ট, ডায়াবেটিস ও কিডনি রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, ২ কন্যা ও একটি পুত্র সন্তান রেখে গেছেন। প্রায় চার দশক ধরে সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন তিনি। মৃত্যূর আগ মূহূর্ত পর্যন্ত দৈনিক করতোয়া পত্রিকায় পীরগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যূতে পীরগঞ্জে কর্মরত সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় তাঁর মরদেহ পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে রাখা হয়। এ সময় সাংবাদিকসহ সর্বস্তরের জনতা শেষ শ্রদ্ধা জানান। এরপর উপজেলা সদরের কছিমন নেছা বালিকা বিদ্যালয় মাঠে বাদ যোহর প্রথম নামাজে জানাযা ও রওশন পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় জানাযা শেষে রওশনপুরস্থ পারিবারিক কবর স্থানে তাঁকে দাফন করা হয়। জানাজার নামাজে রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনগণ অংশ নেয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সাংসদ নূর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ পৌরসভার মেয়র আবু ছালেহ মো. তাজিমুল ইসলাম শামীম, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মিলন, জাসদ সভাপতি মীর মোহাম্মদ আলী মানিক, সহকারি কমিশনার ভুমি খায়রুল, ওসি আবদুল আউয়াল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিলন, কুমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক আমিনুল ইসলাম, প্রবীন সাংবাদিক আব্দুল্লাহীল বাকী বাবলু, শাহ মো: সাদা মিয়া, হাসান আলী সরকার ও কামরুল হাসান জুয়েল স্মৃতি চারণ করেন। এদিকে তাঁর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ও স্থানীয় সাংসদ ড. শিরীন শারমিন চেীধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছায়াদত হোসেন বকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নূরুল আমীন রাজা, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা বেগম রিনা, রংপুর জেলা ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, জাতীয় পার্টির সভাপতি নূরে আলম যাদু, জাসদ (ইনু) সভাপতি মীর মোহাম্মদ মানিক, বাশিস সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু, সাধারন সম্পাদক আবু আজাদ বাবলু, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান হাবু, সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারন সম্পাদক হুমায়ুন কবির মানিক দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, দৈনিক যুগের আলো পত্রিকার সম্পাদক মমতাজ শিরীন ভরসা প্রমুখ।