সম্পতি নিয়ে বিরোধকে পুঁজি করে ইউপি চেয়ারম্যানকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে দাকোপ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় দাকোপ উপজেলাধীন হরিনটানা বোর্ডবাড়ী এলাকার মৃঃ দুলাল সরদারের পুত্র দীলিপ সরদার লিখিত বক্তৃতায় বলেন, গত ১৭ ফেব্রুয়ারী ২০২২ দৈনিক পূর্বাঞ্চলের শেষ পাতার ২য় কলামে সিপিবি জেলা কমিটির স্বারকলিপি প্রদান শীর্ষক প্রকাশিত সংবাদে উদ্দেশ্য প্রনোদিতভাবে কৈলাশগঞ্জের বার বার নির্বাচীত ইউপি চেয়ারম্যান মিহির মন্ডলকে সন্ত্রাসী আখ্যাদিয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি দখলের অভিযোগ আনা হয়েছে। বিষয়টি সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি বলেন হরিনটানা মৌজার এস এ ২৮৩ খতিয়ানের ৪.৪৬ একর সম্পত্তি যা আমরা পৈত্রিক ওয়ারেশ সুত্রে প্রাপ্ত হয়ে শান্তিপূর্ন ভোগ দখলে আছি। ওই সম্পতি একই এলাকার প্রশান্ত সরকার ও তার স্ত্রী স্মৃতিকনা সরকার বহিরাগত সন্ত্রাসী রঙ্গলাল বাহিনী নিয়ে অবৈধভাবে দখলে নেওয়ার অপচেষ্টা করে। এ-সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে চেয়ারম্যান মিহির মন্ডল তদন্ত পূর্বক সঠিক রায় দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে এমন সংবাদ প্রকাশ করিয়েছে। তারা চক্রান্তের অংশ হিসাবে বিভিন্ন দপ্তরে ভিত্তিহীন অভিযোগ এনে চেয়ারম্যানসহ আমাদের বিরুদ্ধে দরখস্ত করছে। প্রকৃত পক্ষে আমাদের নিকট ওই সম্পত্তির সকল বৈধ কাগজপত্র আছে। এ সময় তার সাথে মধুসুদন সরকার, বিদ্যুৎ সরকার, সঞ্জয় সরকার, বিজন সরকার, সুকুমার সরকার, হাসান ফারাজী উপস্থিত ছিলেন। তবে এ ব্যাপারে প্রতিপক্ষ প্রশান্ত সরকার এবং তার স্ত্রীর সাথে যোগাযোগের চেষ্টা করে তাদেরকে পাওয়া যায়নি।