অবশেষে জাতীয় নদী রক্ষা কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নে চাঁদপুর মেঘনা নদীতে ড্রেজার সন্ত্রাস ও অবৈধ বালু উত্তোলন করে বিক্রি বন্ধে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।২৪ মার্চ বৃহস্পতিবার সকালে স্থানিয় প্রশাসন নৌ পুলিশ,কোস্টগার্ড ও নৌ পরিবহন অধিদপ্তর সহযোগিতায় অভিযান পরিচালনা করে ৩ টি বালু উত্তোলনের ড্রেজার,৮টি বালুবহনকারী জাহাজ জব্দ এবং ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা প্রশাসকের নির্দেশে সদর এসিল্যান্ড মোঃ হেলাল চৌধুরী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম,নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন,নৌ পরিবহন অধিদপ্তর পরির্দশক মোঃ মিলন মোল্লা এ অভিযান করে রাজরাজেশ্বর চর এলাকায় এ সাঁড়াশি অভিযান করেন।
এসিল্যান্ড হেলাল চৌধুরী জানান, হাইকোর্টে ড্রেজিং করার আবেদন ছিল। কিন্তু বালু উত্তোলন করে বিক্রি করার কোনো আদেশ নেই। আমরা অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি বন্ধে এ অভিযান পরিচালনা করছি জেলা প্রশাসকের নির্দেশক্রমে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সেলিম খান নামে জনৈক একজন ইউপি চেয়ারম্যান নামে বেনামে চাঁদপুর জেলা প্রশাসনের রাজস্ব বিভাগের বালু মহাল ইজারা প্রথা হাইকোর্টে স্থগিতাদেশ করিয়ে নিজে বালু ড্রেজিং করার আদেশ নিয়ে মাসের পর মাস দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর নির্বিচারে বালু উত্তোলন করে ও বিক্রি করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে তার এই অবৈধ তৎপরতা এবং রাষ্ট্রের আর্থিক ক্ষতির বিষয়টি জেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন বিভাগ অবগত হয়। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত জাতীয় নদী রক্ষা কমিশনের সভায় পদ্মা মেঘনা নদীর অবৈধ বালু উত্তোলনকারীদের গ্রেপ্তার, ড্রেজার ও বাল্কহেড জব্দের সিদ্ধান্ত নেয়। সেই আদেশ স্থানীয় প্রশাসনের কাছে পৌঁছলে বৃহস্পতিবার নদীতে ঝটিকা অভিযানে নামে প্রশাসন।