রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন প্রচার প্রচারণায় তুমুল ভাবে জমে উঠেছে। ২১শত ৯জন ভোটার আগামী ২৫ মার্চ শুক্রবার মহানগরীর কৈলাশ রঞ্জন উ”চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিরতি শেষে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে মোট পদ রয়েছে ১৭টি। এর মধ্যে তিনটি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় তিনজন প্রার্থী নির্বাচিত হওয়ায় বাকী ১৪টি পদে গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হবে। ১৪টি পদের বিপরীদে ২৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রধান কয়েকটি পদের মধ্যে সভাপতি পদে জাহেরুল ইসলাম (কুড়েঘর) প্রতিক,জাহেদুল ইসলাম(কলস) প্রতিক, সিনিয়র সহ-সভাপতি পদে মেহেদী হাসান লিটন(হাতি) প্রতিক মমতাজ উদ্দিন(বাই-সাইকেল) প্রতিক, সহ-সভাপতি পদে আশরাফুল ইসলাম কবি(রিকসা) প্রতিক, পারভেজ আলম((কাপ-প্রিচ) প্রতিক, মোঃ দুলাল(দেওয়াল ঘড়ি) প্রতিক, সাধারণ সম্পাদক পদে মজহারুল ইসলাম মন্টু( গাভী) প্রতিক,নাছিম আলী (ঢাল) প্রতিক, সহ-সাধারণ সম্পাদক পদে ফরহাদ হোসেন(মোমবাতি) প্রতিক, সৈয়দ স্বপন হোসেন(মোরগ) প্রতিক, আমিনুল ইসলাম(বাঘ) প্রতিক, যুগ্ন সাধারণ সম্পাদক পদে মোজাফ্ফর হোসেন(আনারস) প্রতিক, নুর এলাহি (মটর-বাইক) প্রতিক, অর্থ সম্পাদক আখতার হোসেন (হরিণ) আখতারুজ্জামান (আলমারী) প্রতিকে ভোট লড়াই করছেন। অন্যান্য পদের মধ্যে রয়েছে দপ্তর, ক্রীড়া, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক ও কার্যকরী সদস্য। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আলতাব হোসেন, সদস্য সচিব শাহাবুদ্দিন ও সদস্য জাকির হোসেন খোকন জানান, আমরা নির্বাচনের সকল প্র¯‘তি শেষ করেছি। ব্যাপক উৎসাহ, উদ্দিপনার মধ্যে ভোট গ্রহণ করা হবে।