রড, সিমেন্ট, পাথর ও বিটুমিনসহ সকল নির্মাণ সামগ্রীর লাগামহীন মুল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুর ঠিকাদার সমিতির অব¯’ান ধর্মঘট কর্মসূচি পালন এবং রংপুর এলজিইডি প্রোকৌশলী ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করেন। বুধবার সকাল ১০টায় রংপুর ঠিকাদার সমিতির উদ্যোগে এলজিইডি ভবনের সামনে অব¯’ান ধর্মঘট পালন করেন নেতা-কমিরা, এরপর তারা বেলা ১২টায় রংপুর সিটি কর্পোরেশনের সামনে অব¯’ান ধর্মঘট পালন করেন। এ সময় বক্তব্য রাখেন রংপুর রংপুর ঠিকাদার সমিতির আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম দুলাল ও সদস্য সচিব মোঃ রইচ আহমেদ। স্মারকলিপি সূত্রে জানা যায়, বর্তমানে প্রতিটি নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মুল্য দরপত্রের চুক্তি মুল্য থেকে গড়ে শতকরা ৪০ ভাগ বৃদ্ধি পেয়েছে। মাত্র এক থেকে দেড় মাসের ব্যবধানে ইটের মুল্য শতকরা ৪০ ভাগ, পাথরের মুল্য ৮০ ভাগ, রডের মুল্য ৫০ ভাগ, সিমেন্টের মুল্য ৩৫ ভাগ, বিটুমিনের মুল্য ৪০ ভাগ, মোটা বালুর মুল্য ৩০ ভাগ, এমএস সীটের মুল্য ৫০ ভাগ, ফ্লাটবার ও এ্যাংগেলের মুল্য ৫০ ভাগ, টাইলসের মুল্য ২০ ভাগ, থাই গ্লাসের মুল্য ৪০ ভাগ বৃদ্ধি পেয়েছে। এই অস্বাভাবিক মুল্য বৃদ্ধি সিন্ডিকেটের ষড়যন্ত্র কিনা এবং পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখার দাবি জানানো হয় স্মারকলিপিতে। ঠিকাদারদের অভিযোগ-দেশের উন্নয়নের অগ্রযাত্রায় মুল কারিগর ঠিকাদারা। এর সাথে ১০ লাখ ঠিকাদার এই শিল্পের সাথে জড়িত, এ ছাড়া নির্মাণ শ্রমিক প্রায় এক কোটি মানুষ। নির্মাণ সামগ্রীর মুল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় ঠিকাদারদের পক্ষে নির্মাণ কাজ করা সম্ভব হ”েছ না। এ সময় উপ¯ি’ত ছিলেন-সংগঠনের যূগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম মিঠু, খায়রুল কবীর রানা, মঞ্জুর আহমেদ আজাদ, আবু আহমেদ সিদ্দিক পারভেজ, ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন, সদস্য শফিকুল ইসলাম যাদু, আবদুর রব রাঙ্গা, অরুপ দত্ত, জাহিদুল ইসলাম রুবেল, নওরোজ হোসেন পল, আবু সামা, আলহাজ্ব রুহুল আমীন ফুলু, রবিউল ইসলাম রবি, রাহাত ইসলাম রনি, আলতাফ হোসেন লন্ডন, ফরহাদ হোসেন, আশরাফুল ইসলাম বাবু ও জয়নুল ইসলাম বাবু, এলিচ, সাগর ও শশুভসহ অন্যান্য ঠিকাদারবৃন্দ।