বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে উদ্বোধন হবে রংপুর বইমেলার। টাউনহল বধ্যভুমি মাঠে ৯ দিনব্যাপী এ বইমেলার আয়োজন করেছে সম্মিলিত লেখক সমাজ রংপুর। এ বইমেলা ২৪ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকেল ৩ টা হতে রাত ৯ টা পর্যন্ত চলবে।
মেলার উদ্বোধন করবেন রংপুর সিটি করপোরেশন এর মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এবারের রংপুর বইমেলায় ¯’ানীয় প্রকাশনী, লিটলম্যাগ ও সাহিত্য সংগঠনের প্রকাশনী অংশ নি”েছ। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রেজাউল করিম জীবন।
বইমেলা বিষয়ে বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মনজিল মুরাদ লাভলু বলেন, করোনা অতিমারির কারণে দুইবছর সম্মিলিত লেখক সমাজ রংপুরের বইমেলা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবারে শুধু ¯’ানীয় প্রকাশনী, লিটল ম্যাগাজিন ও সাহিত্য সংগঠন প্রকাশনী নিয়েই বইমেলার আয়োজন করা হয়েছে। রংপুর বইমেলা এই অঞ্চলের লেখকদের প্রাণের মেলা। এটি প্রতিবছর লেখকদের নিজস্ব উদ্যোগে আয়োজন করা হয়। বইমেলায় সকলকে আসার আমন্ত্রণ জানান তিনি।