বহুল কাক্সিক্ষত খুলনার পাইকগাছা পৌর শহর রক্ষা বাঁধ নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে পৌর সদরের শিবসা ব্রিজ সংলগ্ন থেকে শহর রক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। উদ্বোধন পূর্বে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখীমৃদ্ধিশালী, ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। তিনি পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরেই ১৯৭২ সালের ২২ ফেব্রুয়ারী পাইকগাছায় আলমতলায় ওয়াপদা বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করার মাধ্যমে উন্নয়নের শুভ সূচনা এবং উপকূলীয় এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করে ছিলেন। তিনি আরো বলেন, নির্বাচনী এলাকা ঝুঁকি ও দুর্যোগপূর্ণ হওয়ায় এলাকার মানুষ যাতে শান্তিতে উন্নত জীবন-যাপন করতে পারে তার জন্য এ অঞ্চলের বেড়িবাঁধ টেকসই করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১৬শ কোটি টাকার মেগা প্রকল্প পাশ হয়েছে। ফলে অচিরেই এলাকার মৃত সকল নদ-নদী খনন ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামত করা সম্ভব হবে। প্রকল্পের কাজ বাস্তবায়ন হলে এলাকার মানুষের জীবনমান যেমন উন্নয়ন হবে তেমনি কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। আলোচনাসভায় উপজেলা ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, প্যানেল মেয়র মাহবুবুর রহমান রঞ্জু, কাউন্সিলর আসমা আহম্মেদ, আবদুল গফফার মোড়ল, তৈয়েব্যুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, যুবলীগের সাবেক নেতা এস এম রেজাউল হক, আজিজুল হাকিম, সিপিপি টিম লিডার ও ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, যুবলীগের সাবেক মহিলা সম্পাদিক নাজমা কামাল, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ জুলি, পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রায়হান পারভেজ রনি সহ উপজেলা ও পৌরসভার অন্তর্গত আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ সহযোগী অঙ্গসংগঠন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণৗ পেশার মানুষ। সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে বিশ্ব পানি দিবস উপলক্ষে অ্যাওসেড ও পানি অধিকার কমিটি আয়োজিত সকল ক্ষেত্রে ভূ-উপরিস্থ মিঠা পানির আঁধার সংরক্ষণের দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। মানববন্ধনে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় পানি অধিকার কমিটির সাধারন সম্পাদক হুমায়ুন কবির ববি। অনুরূপভাবে মঙ্গবার বিশ্ব পানি দিবস উপলক্ষে উপজেলার কপিলমুনি এক বর্ণাঢ্য র্যালি উপজেলার বাণিজ্যিক শহর কপিলমুনি বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রিতীশ মন্ডল এর সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার। বিশেষ অতিথি ছিলেন প্রেক্লাব পাইকগাছা সাধারণ সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টু।