কিশোরগঞ্জের নিকলী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ১৭ বছর পর অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনটির সভাপতিত্ব করেন, নিকলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইসহাক ভূইয়া। ১৭ বছর পর গত মঙ্গলবার সন্ধ্যার পর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীদের ভোটে নতুন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা চেয়াম্যান কারার সাইফুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ২০৬টি। সাধারণ সম্পাদক পদে সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুল হক লিটন ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কাউন্সিল অধিবেশন শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজাল আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষনা করেন।