কিশোরগঞ্জের নিকলী উপজেলায় গত মঙ্গলবার সন্ধ্যার পর র্যাব-১৪ এর সিপিসি কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭৮০ পিস ইয়াবা ও মাদক ব্যবসা কাজে ব্যবহৃত একটি মোবাইল সহ মোঃ ওয়াজিবুল (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। মাদক কারবারি ওয়াজিবুল এই উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটিবরাটিয়া গ্রামের নূরুল হকের ছেলে। তার বিরুদ্ধে নিকলী ও পাশ্ববর্তী এলাকায় মাদক সহ অন্যান্য ব্যবসার সাথে জড়িত আছে বলে এলাকাবাসী সূত্রে জানাগেছে। এই ব্যাপারে বুধবার সকালে নিকলী থানায় ওয়াজিবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ন আইনে মামলা রুজু হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেন।