ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে ২২ মার্চ মঙ্গলবার বিকাল ৩টায় ফকিরহাট ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ এরশাদুল গনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। এ সময় আরো উপস্থিত ছিলেন মডেল কেয়ারটেকার আঃ রহিম, সাধারন কেয়ারটেকার কাজী মোঃ সাইফুল্লাহ, আবুল বাশার, মোফাজ্জেল হোসেন। এ ছাড়া ওই সভায় মসজিদ ভিত্তিক শিশু ও গন শিক্ষা কার্যক্রমের শিক্ষকগন উপস্থিত ছিলেন।