খুলনার পাইকগাছায় সুখেন সর্দার (৪২) হত্যাকান্ডে জড়িত প্রধান আসামি প্রকাশ সর্দার (৩৫)কে লস্কর ইউপি চেয়ারম্যান আটক করে পুলিশে সোপর্দ করেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কয়রা থানার আমাদী ইউনিয়নের চক গোয়ালবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার ভড়েঙ্গার চক গ্রামের মৃত জয়দেব সর্দারের ছেলে। ধরা পড়ার পর সে পুলিশ ও চেয়ারম্যানের কাছে হত্যার দায় স্বীকার করেছেন। উল্লখ্য গত ৭ মার্চ রাত ১০ টার দিকে সুখেন সর্দারকে তার নিজ চিংড়ী ঘেরের পাশে কুপিয়ে হত্যা করা হয়। সে উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া ভড়েঙ্গার চক গ্রামের মৃত গোষ্ট সর্দারের ছেলে। ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন জানান, এ হত্যাকান্ডে প্রকাশ জড়িত বিষয়টি নিশ্চিৎ হওয়ার পর থেকে পুলিশের পাশাপাশি আমরাও তাকে খুঁজতে থাকি। একপর্যায়ে গোপণ সংবাদে তার অবস্থান নিশ্চিত হয়ে ওই স্থান থেকে আটক করে পুলিশে সোপর্দ করি। পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান জিয়া জানান, প্রকাশ এ হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার সাথে আরও কারা জড়িত কি কারণে হত্যাকান্ড ঘটিয়েছে সে ব্যাপারে আরও জিজ্ঞাবাদ করা হচ্ছে।