খুলনার পাইকগাছায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় বাজেট মনিটরিং ক্লাব, মা সংসদ ও এইচ ভি জিস সদস্যবৃন্দ এর সহযোগিতায় কলসি হাতে নিয়ে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার বাণিজ্যিক শহর কপিলমুনি বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কপিলমুনি মেহেরুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয় সভা শেষে বাজার বাইপাস সড়কে ইউনিয়নের ৫ শতাধিক গৃহিণী মানবন্ধন ও আলোচনাসভা করেন। প্রিতীশ মন্ডল এর সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার। বিশেষ অতিথি ছিলেন প্রেক্লাব পাইকগাছা সাধারণ সম্পাদক ও বাজেট মনিটরিং ক্লাবের সদস্য মহানন্দ অধিকারী মিন্টু। আগত গৃহিণীরা সরকারে কাছে এলাকায় সুয়েপ পানির আহাকার নিরাশনের জোর দাবী করেন। অনুরূপভাবে সকাল ১০টায় পৌর সদরে একটি শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু প্রমুখ। বক্তারা উল্লেখ করেন উপজেলা সুয়েপ পানির সংকট তীব্র। ভূ-গর্ভস্থ পানিতে অতি মাত্রায় লবণাক্ত, আয়রণ ও আর্সেনিক।