২০মার্চ রোববার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ দূত প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩তম জন্ম বার্ষিকী পালন করেন জাতীয় তরুণ পার্টি রংপুর জেলা শাখা।
দিবসটি উপলক্ষে বিকেলে নগরীতে একটি বণার্ঢ্য শোভা যাত্রা বের করেন জাতীয় তরুণ পার্টি রংপুর জেলা শাখা। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দর্শনার পল্লী নিবাস¯’ এরশাদের সমাধি অঙ্গনে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুষ্পমাল্য দিয়ে প্রয়াত এরশাদের প্রতি শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ সময় জাতীয় তরুণ পার্টি রংপুর জেলার নব-গঠিত কমিটির আহ্বায়ক মোঃ শায়েখ রিমন, সদস্য সচিব আমিনুর রহমান, যুগ্ন-আহবায়ক মনিরুজ্জামান রতন বাবু ও সদস্য বাদল বাদলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপ¯ি’ত ছিলেন।