ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আসন্ন সম্মেলন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মোহাম্মদ ছফিউল্লাহ মিয়া। এতে প্রধান অতিথি হিসাবে সম্মেলনকে কেন্দ্র করে নির্দেশনামুলক বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আসন্ন সম্মেলন প্রস্তুতি কমিটির টিম লিডার হাজী তাজ মোহাম্মদ ইয়াসিন।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.হেলাল,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহি উদ্দিন খোকন,কোষাধ্যক্ষ মহসিন সদস্য ফারুকুল ইসলাম এবং অ্যাডভোকেট শাহনুর ইসলাম,আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি এবং যুগ্ম আহ্বায়ক আবু নাসের আহমেদ।আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগৈর সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা সবকটি ইউনিয়নের ওয়ার্ড
এবং ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ২২ মার্চ থেকে ৩০মার্চের মধ্যে গঠনের নির্দেশ দেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আসন্ন সম্মেলন প্রস্তুতি কমিটির টিম লিডার হাজী তাজ মোহাম্মদ ইয়াসিন এবং জেলার নেতারা। আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আসন্ন সম্মেলন প্রস্তুতি কমিটির টিম লিডার হাজী তাজ মোহাম্মদ ইয়াসিন বলেন,১০মে আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগৈর নির্ধারিত তারিখআামরা নিধারিত তারিখে সম্মেলনের প্রস্তুতি নিয়ে কাজ করছি।আশা করছি নির্ধারিত সময়েই আশুগঞ্জ উপজেলা আওয়মীলীগের সম্মেলন হবে।