রংপুরের গঙ্গাচড়ায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজুর পক্ষ থেকে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপজেলা ছাত্রলীগের আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে এ মেডিকেল ক্যাম্পিং,রক্ত গ্রুপ নির্ণয় ও রক্ত ডোনেট কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ফ্রী মেডিকেল ক্যাম্প শুরু পূর্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, সদর ইউনিয়ন চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু,ল্যাব পয়েন্ট এ- কনসালটেশন এর ম্যানেজিং ডাইরেক্ট ফরিদুল ইসলাম ফেরদৌস, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি কওসার হোসেন নয়ন,সাধারণ সম্পাদক জি এম শাহাজালাল,গ্রন্থনাও প্রকাশনা বিষয়ক সম্পাদক তামিমুল ইসলাম তামিল প্রমুখ।