৪৮ বছরে পা রাখছে বঙ্গবন্ধুর ইফা। ২২ মার্চ ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৫ সালের (২২ মার্চ) ইসলামের প্রচার-প্রসারের লক্ষ্যে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অধ্যাদেশবলে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ২৮ মার্চ ১৯৭৫ সালে ‘ইসলামিক ফাউন্ডেশন’ এ্যাক্ট প্রণীত হয়। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ইসলামের আদর্শ ও মূল্যবোধ প্রচারসহ এ জাতীয় কার্যক্রম পরিচালনা করে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফার কিশোরগঞ্জ জেলা কার্যালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, কোরআন খতম ও দোয়া মাহফিল, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ ইসলাম প্রচার প্রসারে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক সভা, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গণশিক্ষা কেন্দ্রে বিশেষ দোয়ার আয়োজন করা হবে বলে জানিয়েছেন ইফার উপপরিচালক মোহাম্মদ মহসিন খান। তিনি আরও জানান মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মাধ্যমে কিশোরগঞ্জের তেরটি উপজেলায় ১৫১৯টি কেন্দ্র পরিচালনার মাধ্যমে সেবা দিচ্ছে।
এছাড়াও বিভিন্ন ধর্মীয় ও জাতীয় গুরত্বপূর্ণ অনুষ্ঠান সমূহ বাস্তবায়ন, জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা উপজেলা ও জেলা পর্যায়ে বাস্তবায়ন,জেলা ও উপজেলা পর্যায়ে মাজার-খানকা সম্মেলন বাস্তবায়ন,প্রশিক্ষণের জন্য ইমাম প্রশিক্ষন একাডেমী-তে ইমাম বাছাই করে প্রেরণ,জেলা ও উপজেলা পর্যায়ে ইমাম সম্মেলন বাস্তবায়ন, বিক্রয় শাখায় বই বিক্রয়,জেলা পাঠাগার পরিচালনা, জেলার বিভিন্ন মসজিদে পাঠাগার স্থাপন, জেলা ও উপজেলায় মডেল পাঠাগার পরিচালনা, ইমাম মুয়াজ্জিণ কল্যাণ ট্রাস্ট পরিচালনা, সদস্যদের লোণ ও সাহায্য প্রদান, চাঁদদেখা কমিটির সভা আহবায়ন ও বাস্তবায়ন, সরকারী যাকাত আদায় ও বিতরণ,সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধ, মাদকদ্রব্য চোরাচালান ও মাদক ব্যবসা প্রতিরোধ, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ সংক্রান্ত,সভা সেমিনার আয়োজন। দেশের সকল শ্রেণীর জনগণকে সমসাময়িক সকল বিষয়ে জ্ঞান আহরনের সুযোগ প্রদানের লক্ষ্যে মসজিদে পাঠাগার পরিচালনা করা হয়ে থাকে। গণশিক্ষা কেন্দ্র সমূহ হতে শিক্ষা কার্যক্রম সমাপ্তকারী শিক্ষার্থী ও এলাকার জনগণের বই, পত্রিকা ইত্যাদি পড়ার সুযোগ সৃষ্টি করার মাধ্যমে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে রিসোর্স সেন্টার পরিচালনা হয়। সরকার ঘোষিত বিভিন্ন নির্দেশ সমূহ বাস্তবায়ন করা হয়।