জাতীয় সংসদের স্পিকার রংপুর-৬, পীরগঞ্জ আসনের এমপি ড. শিরীন শারমিন চৌধুরী সোমবার পীরগঞ্জে আসছেন। তিনি সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর পৌঁছে সড়কপথে পীরগঞ্জে আসবেন। এ সময় তিনি বটেরহাট আরডি এস দাখিল মাদ্্রাসা মাঠে রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা মাঝিপাড়ায় অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ ২’শ জন ব্যক্তির মাঝে ৫০ লাখ টাকার চেক বিতরণ করবেন। পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা, মুক্তির উৎসব ও স্বাধীনতার সুর্বণজয়ন্তী মেলা-২০২২ পরিদর্শন, জেলা পরিষদ ডাকবাংলা পীরগঞ্জ-এর নবনির্মিত ভবনের উদ্বোধনসহ পৃথক কয়েকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রাতেই তিনি সড়কপথে সৈয়দপুর হয়ে বিমানযোগে ঢাকা ফিরবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় স্পিকারের এ সফরসুচি নিশ্চিত করে সকল প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছেন।