বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে রমজান উপলক্ষে টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন করা হয়। রোববার বেলা ১১টায় সান্তাহার পৌর শহরের মহিলা কলেজ চত্বরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রাবণী রায়, সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্ট, কাউন্সিলর নজরুল ইসলাম প্রমূখ। এ বিষয়ে মেসার্স দেবনাথ ট্রেডার্সের পরিবেশক অশিত দেবনাথ বাপ্পা জানায়,
উদ্বোধনী ১ম দিনে সান্তাহার পৌর শহরের পৌওতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও মহিলা কলেজ মাঠে ১১০৪ পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রি শুরু করা হবে। এ কর্মসূচীর আওতায় ১ম দফায় প্রতিটি পরিবার ৪৬০ টাকায় ২ লিটার তেল (২২০ টাকা), ২ কেজি ডাল (১৩০ টাকা) ও ২ কেজি চিনি (১১০ টাকা) কিনতে পারবেন।