রমজান মাস উপলক্ষে আশুগঞ্জ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে। আশুগঞ্জ উপজেলায় মোট ৩ হাজার ৩৪০ টি পরিবারে পাবে এই সুবিধা। রোববার (২০ মার্চ) সকাল ১০ টার দিকে এই কার্যক্রম উদ্বোধন করেন,আশুগঞ্জ উপজেলার আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি। প্রথমদিন আশুগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়নে টিসিবির পন্য বিক্রিকার্যক্রম চলবে।পর্যাক্রমে উপজেলার বাকি ইউনিয়নগলোতে টিসিবি পন্য বিক্রি করবে।
প্রাথমিব ভাবে সদর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে আজ থেকে পণ্য বিক্রি শুরু করা হয়েছে। পণ্য গুলো হল চিনি ২ কেজি প্রতি কেজি ৫৫ টাকা, ডাল ২ কেজি প্রতি কেজি ৬৫ টাকা, সয়াবিন তৈল ২ কেজি প্রতি কেজি ১১০ টাকা।
তবে এই পণ্য গুলো দুইটি ধাপে বিক্রি করা হবে বর্তমনে প্রথমধাপটি শেষ হলে পরে আবার রমজান মাসে দ্বিতীয় দাপটি শেষ করা হবে।
পণ্য বিক্রির সময় টিসিবির ডিলার লোকমান হোসেন এবং ট্যাগ অফিসার মোঃ মুজিবুর রহমান, সমবায় কর্মকর্তা রুবিনা আক্তার, এবং সদর ইউনিয়ন পরিষদে সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরাও উপস্থিত ছিলেন।