বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের শোভাযাত্রা ও কেক কেটে ‘ওয়ালটন ডে’ পালন করা হয়। রোববার সকাল সাড়ে ১০ টায় সান্তাহার ওয়ালটন প্লাজার শো-রুমে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন পরিবেশক ও তালুকদার এন্টার প্রাইজের সত্বাধীকারী জিয়াউর রহমান, সমতা এন্টার প্রাইজের শাহিনুর রহমান শাহিন, রিফাত এন্টার প্রাইজের আনছার আলী, প্রমূখ। এরপর ওয়ালটন প্লাজার সান্তাহার শাখার ম্যানেজার উজ্জ্বল হোসেনের নেতৃত্বে ওয়ালটনের গ্রাহক, পরিবেশক ও কর্মকর্তা-কর্মচারীদেরকে নিয়ে ওয়ালটন প্লাজার সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।