রংপুরের পীরগাছা ইউনিয়নে শিক্ষা বিস্তারের লক্ষে ওয়াজেদ-হালিমা ফাউন্ডেশনের উদ্বোধন ও গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পীরগাছা সদর ইউনিয়ন পরিষদ মাঠে এ শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ওয়াজেদ-হালিমা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোস্তাফিজার রহমান রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামসুল আরেফীন।
প্রভাষক রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, পীরগাছা থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফছার আলী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, বিশিষ্ট শিক্ষানুরাগী এমএ মোতালিব হোসেন, রংপুর মহানগর দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুদৌলা আরজু, প্রধান শিক্ষক জিল্লুর রহমান, জয়নাল আবেদীন, পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন অনু, শিক্ষার্থী মাহতাবুর রহমান ও উম্মে হাবিবা।
এসময় সাংবাদিক, আ.লীগ, বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে এসএসসি পর্যায়ের ১৫ জন, এইচএসসি পর্যায়ের ১৩ জন ও মাদরাসা পর্যায়ের ২জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।
উল্লেখ্য, পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজার মা-বাবার নামানুসারে ওয়াজেদ হালিমা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন সামাজিক কর্মকা- পরিচালিত হবে।