বাজিতপুর কিশোরগঞ্জ প্রতিনিধিঃ- কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের খাশালা গজারিয়া গ্রামের জামাল উদ্দিন জামালের কিশোরী কন্যা ফারিয়া আক্তার মাইশা (৯) শনিবার সকালে বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে এলাকাবাসী। পরে শনিবার দুপুরে ফারিয়ার লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। অপমৃত্যু মামলা রুজু হয়েছে।