কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হুমাইপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মোশারুফুল ইসলাম রবিনের সভাপতিত্বে গত বৃহস্পতিবার কিশোরগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ আফজাল হোসেনের উপস্থিতিতে নতুন ছাত্রলীগের ইউনিয়ন কমিটি গঠন করা হয়। নতুন ইউনিয়ন ছাত্রলীগ কমিটির সভাপতি রাজু আহম্মেদ রাজিব পাশা ও সাধারণ সম্পাদক আবু সাহিদসহ ৫১ সদস্য বিশিষ্ঠ্য ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আল হাসান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকী সজিবা, হুমাইপুর ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ধনু মিয়া ও হুমাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুজ্জমান।