বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মোঃ আমান উল্লাহ আমান বলেছেন, আন্দোলনের মাধ্যমে নির্দলিয় তত্তাবধায়ক সরকারের দাবি আদায় করে বিএনপি তবেই নির্বাচনে অংশগ্রহণ করবে। তিনি বলেন, সরকার হিংসার বর্শিভুত হয়ে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিচ্ছেনা। দেশে সকল প্রকার নিত্যপণ্যের লাগামহীন দামবৃদ্ধির তীব্র প্রতিবাদ করেন তিনি। তিনি আরো বলেন, সরকার নির্বাচন ও দেশের জনগনকে ভয়পায়। আমান বলেন, শেখ হাসিনাকে আর ভোটবিহিন সরকার গঠন করতে দেয়া হবেনা, এই নীলনকশা আর বাস্তবায়ন করতে দেবেনা জনগন। ১৯ মার্চ শনিবার বগুড়ার গাবতলী তরফসরতাজ মাদ্রাসা মাঠে, গাবতলী পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথাগুলো বলেন। সম্মেলনের উদ্বোধন করেন, বগুড়া জেলা বিএনপির আহবায়ক, বগুড়া পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম বাদশা। গাবতলী পৌর বিএনপি আয়োজিত, ডাঃ ছাবেদ আলীর সভাপতিত্বে ও যুবদলনেতা মোঃ আনোয়ার হোসেনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মোঃ হেলালাজ্জামান তালুকদার লালু, রাজশাহী বিভাগিয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড, এ কে এম সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, সদস্য মোঃ আলী আজগর তালুকদার হেনা, এম আর ইসলাম স্বাধীন, মোরশেদ মিলটন, মাফতুন আহম্মেদ খান রুবেল, গাবতলী পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাহিদুল ইসলাম, আরো বক্তব্য রাখেন, এম আর ইসলাম রিপন, আকিতুর রহমান, সুরাইয়া জেরিন রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী প্রমুখ। সম্মেলন শুরুর পুর্বে সকাল ৯ টা হতে বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত ভোটর মাধ্যমে কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে ভোটের ফলাফল ঘোষনা করেন প্রধান অতিথি আমান উল্লাহ আমান। ভোটে কায়দুজ্জোহা টিপু সভাপতি, আবদুর রহিম পিন্টু সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম নির্বাচিত হয়েছে।