বগুড়ার সান্তাহারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী সান্তাহার ইউনিয়নের সান্দিড়া শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমীর আয়োজনে বিদ্যালয় চত্বরে নানা কর্মসূচি পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও দেশের গান নিয়ে কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ দোয়া মাহফিল এবং আলোকসজ্জা। বিকেল ৫ টায় শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাকিমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক এনামুল হকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম খান, সাধারন সম্পাদক আবুল কালামআজাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতিফিরোজ হোসেন চন্দন, ইউপি সদস্য রফিকুল ইসলাম রঞ্জু, বিশিষ্ট ঠিকাদার নয়ন সরদার, প্রমূখ।