গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে থেকে একটি ্র্যালী ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হল রুমে গিয়ে মিলিত হয়।
এসময় আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন সিকদার,মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন,ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ, উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, কালিয়াকৈর থানার ইন্সপেক্টর (অপারেশন) মনিরুজ্জান খাঁন, পল্লী উন্নয়ন অফিসার আবদুস সাত্তার প্রমূখ।পরে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়। এছাড়াও অন্যান্য প্রতিষ্ঠান গুলোতেও যথাযথ মজাদার সাথে দিবসটি পালন করা হয়।