গাজীপুরের টঙ্গীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পবিত্র কুরআন খতম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
টঙ্গী সরকারি কলেজের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর রোখশানা জলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন টঙ্গী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সুফিয়া বেগম, শিক্ষক পরিষদের সম্পাদক ডা. মো. আবুল কালাম আজাদ, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মনজুর।
এতে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা কামরুজ্জামান, মেহেদি হাসান শিশির, মিরাজুর রহমান রায়হান, শ্রাবণ বেপারী অপু, কাজী জয়, তামিম হোসেন, রবিউল ইসলাম, রবিন, আশ্রাফুল আলম অপু, ইমরান প্রমুখ।
এসময় প্রায় অর্ধশতাধিক পথশিশুর মাঝে শিক্ষাউপকরণ (একটি করে আদর্শ লিপি বই, খাতা, পেন্সিল, রাবার, কাটার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত ১৫ পৃষ্ঠার একটি বই) বিতরণ করা হয়।
শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে সরকারি কলেজ জামে মসজিদে বিশেষ মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত করা হয়।