গতকাল ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ যাপন উপলক্ষ্যে সকাল ০৬:৩০ ঘটিকায় রংপুর ক্যাডেট কলেজের সকল ক্যাডেট, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে জাঁকজমক পূর্ণভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনসহ মেজর মোঃ সাইদুল হক, এ্যাডজুটেন্ট এর সহযোগিতায় পতাকা উত্তোলন করেন কলেজ অধ্যক্ষ কর্নেল কাজী তাজুল ইসলাম, পিএসসি। সকাল ১০৩০ ঘটিকায় কলেজ অডিটোরিয়ামে সকল ক্যাডেট, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী ও ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের উপর নির্মিত প্রামাণ্যচিত্র/ভিডিও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কলেজ অধ্যক্ষ কর্নেল কাজী তাজুল ইসলাম, পিএসসি উপস্থিত থেকে দিবসটি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। দিবসটির পরবর্তী কার্যক্রম হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বাদ যোহর কলেজ মসজিদে দোয়া মাহফিল এবং ১৪:০০ ঘটিকায় কলেজ চত্বরে সকল ক্যাডেট, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।