১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনাসভা দোয়া ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এই আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও খতমে কুরআন এবং দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ গোলাম মস্তোফা। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ মহসিন খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার।
ইফার ফিল্ড অফিসার এনামুল হক বিন ফজলুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের মাস্টার ট্্েরইনার মাও. জসিম উদ্দিন, মডেল কেয়ারটেকার মাও. মাসুম বিল্লাহ, মাহতাব উদ্দিন, মোহাম্মদ আলী, লাভনী আক্তার ও যুব উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ আমিনুল হক সাদী প্রমুখ।
সভায় অতিথিগণ ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
পরে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এসময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাগণ ছাড়াও ইফার শিক্ষক, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।