সারা দেশের ন্যায় বাগেরহাটের চিতলমারীতেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপিত হয়েছে।দিবসটি উপলক্ষে চিতলমারী উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি হাতে নেয়।সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা, থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান, জেলা পরিষদ সদস্য আলহাজ মোহন আলী বিশ্বাস। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন সভাপতি মো: বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায় সহ নের্তৃবৃন্দ। নেতৃবৃন্দ দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী প্রদক্ষীণ করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিব কোট পরিহিত শিশু দের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।