ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জ্বরের সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় নিহতের বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে স্ত্রী ঝরনা বেগম ও অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় নিহতদের মা ঝরনা বেগম(লিমা)কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৬ মার্চ) রাতে নিহতদের বাবা ইসমাইল হোসেন হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বৃহস্পতিবার ভোর ৫টায় পুলিশ ঝরনা বেগম(লিমা)কে গ্রেফতার করে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে পুলিশ সাংবাদিকদের বিষযটি নিশ্চিত করেছেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আজাদ রহমান।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে জ্বরের সিরাপ খেয়ে মৃত্যুর ঘটনায় বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে নিহতদের মা ঝরনা বেগম(লিমা) ও অজ্ঞাত আরও দুজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় রাতেই ঝরনা বেগম(লিমা)কে গ্রেফতার করা হয়। মামলা তদন্ত করে আরোপ কেউ জড়িক আছে কি না তাদের বিরোদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গত বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে মুরসালিন ও ইয়াাসিনের জ্বর আসে। পরে সন্ধ্যায় তাদের বাবা ইসমাইল হোসেন স্থানীয় দুর্গাপুর বাজারের মা ফার্মেসি থেকে নাপা সিরাপ কিনে আনেন। রাত আটটার দিকে ইয়াসিন ও মুরসালিনকে একই বোতল থেকে সিরাপ খাওয়ানো হয়। সিরাপ খাওয়াানোর পর রাত সাড়ে আটটার দিকে দুজনের অবস্থা খারাপ হতে থাকে। তাদের মুমূর্ষ অবস্থায় প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে ফেরার পথে প্রথমে মুরসালিন ও কিছুক্ষণ পর ইয়াসিন মারা যায়।