বড়াইগ্রাম পৌর পরিষদের উদ্যোগে জেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পৌর মুক্ত মঞ্চে আয়োজিত সংবর্ধনা সভায় মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল কুদ্দুস এমপি। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সম্পাদক ও নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান। বিশেষ অতিথি হিসাবে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস মিয়াজী, সম্পাদক মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক সরকার, সম্পাদক অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি খন্দকার ইশতিয়াক আহমেদ ডলার ও সম্পাদক জেলা পরিষদ সদস্য শফিউল আযম স্বপন, জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ফরহাদ বিন আজিজ ও সম্পাদক শরিফুল ইসলাম শাহিন, এমপিপুত্র আসিফ আব্দুল্লাহ শোভন বিন কুদ্দুস, জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার ও মৌটুসী আক্তার মুক্তা এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার বক্তব্য রাখেন। পরে অনুুষ্ঠানে পৌর পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত জেলা নেতৃবৃন্দকে সম্মাননা ক্রেস্ট ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেয়া হয়।