আদালত অবমাননা করার দায়ে রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রতœা পারভিনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার চন্দনপাট ইউনিয়ন পরিষদের সামন থেকে তাকে আটক করে পুলিশ। আটক রতœা পারভীন ওই ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য।
বিষয়টি নিশ্চিত করে সদর কোতোয়ালি থানার উপ-পুলিশ পরিদর্শক চিত্তরঞ্জন বলেন,একটি মামলায় আদালতের আদেশ কে অমান্য করে উপস্থিত না হওয়ায় ওই মহিলা ইউপি সদস্য রতœা পারভিনের বিরুদ্ধে বিজ্ঞ আদালত ওয়ারেন্ট জারি করেছে। এজন্য তাকে থানা পুলিশ আটক করেছে।তবে সেই মামলার বিস্তারিত তিনি জানাতে পাড়েন নি।
এদিকে চন্দনপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান বলেন,আমার পরিষদের মহিলা ইউপি সদস্য রতœা পারভিন কে পুলিশ আটক করেছে বলে শুনেছি।তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা সম্পর্কে আমি অবগত নই।