বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১টায় সান্তাহার পৌরসভার সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সান্তাহার পৌর সভার মেয়র আলহাজ¦ তোফাজ্জল হোসেন ভুট্টু। সভায় বক্তব্য রাখেন, সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সান্তাহার পৌরসভার প্রকৌশলী রেজাউল করিম, পৌরসভার ১নং প্যানেল মেয়র জার্জিস আলম রতন, ২নং প্যানেল মেয়র আলহাজ¦ মোমতাজ উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ আবদুল কুদ্দুস, নজরুল ইসলাম, ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, আলাউদ্দীন, কামরুল ইসলাম, পৌর ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল জোয়াদ্দার ,সাংবাদিক নেহাল আহম্মেদ প্রমূখ। এ সময় আরও উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর ও পৌর শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষীকাবৃন্দরা।