বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনমূলক কাজে শিশু-কিশোর ও তরুনদের মধ্যে আগ্রহ সৃষ্টি ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্য নিয়ে জেলা প্রশাসন রংপুরের আয়োজনে বিজ্ঞান মেলা ২০২২ উপলক্ষে“স্মার্ট ফোনে আসক্তি: পড়াশুনার ক্ষতি” প্রতিপাদ্যের উপর সেমিনার, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার টাউন হল চত্বরের পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আসিব আহসান, সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ. ডব্লিউ. এম রায়হান শাহ্, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এ- ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মিজানুর রহমান ও রংপুর প্রেসক্লাব সভাপতি মাহবুব রহমান হাবু। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।