রংপুর মিতালী হ্যান্ডিক্র্যাফটস, বিসিক ও মুক্তিযোদ্ধা স্মৃতি বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক মডেল বিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রতিবন্ধী ও তাদের মায়েদের জন্য মাসব্যাপী নকশীকাঁথা প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসমাঈল বলেছেন প্রতিবন্ধী ও তাদের মায়েদের জন্য মাসব্যাপী নকশীকাঁথা প্রশিক্ষনের মাধ্যমে স্বাবলম্বী করার এই উদ্যোগ মানুষকে স্বাবলম্বীর ক্ষেত্রে অনুকরণীয় হতে পারে। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, শিক্ষা ও প্রশিক্ষন পেলে তারা সম্পদ হয়। বর্তমান সরকার সু চিকিৎসা, শিক্ষা ও প্রশিক্ষনের মাধ্যমে প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে কাজ করছে।
১৪ মার্চ সোমবার দুপুর ২ টায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খোলাহাটি ক্যান্টনমেন্টের দক্ষিনে শালবাড়ী গ্রামে রংপুর মিতালী সংঘ পরিচালিত মুক্তিযোদ্ধা স্মৃতি বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক মডেল বিদ্যালয়ে প্রতিবন্ধী ও তাদের মায়েদের জন্য মাসব্যাপী নকশীকাঁথা প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন রংপুর বিসিকের ডি জি এম মোঃ শামীম হোসেন, জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের সেবা সাহায্য কেন্দের রংপুর জেলা অফিসার তাপস বর্মা, পার্বতীপুর উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ ও রংপুর মিতালী সংঘের কার্যকরী সভাপতি ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন আহমেদ মুরাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা স্মৃতি বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক মডেল বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মিরাজ-ই মোস্তফা।রংপুর মিতালী সংঘের সাধারণ সম্পাদক আশরাফ খান কিরণ এর পরিচালনায় বক্তব্য রাখেন রংপুর উইমেন্স চেম্বার অ্যান্ড কমার্সের ডিরেক্টর রাইদা হ্যান্ডিক্র্যাফটস এর সভানেত্রী চন্দনা আহমেদ, মিনা কারুপন্যের সভাপতি তহমিনা বেগম, রংপুর মিতালী হ্যান্ডিক্র্যাফটস এর সভানেত্রী আফরোজা খাতুন, স্থানীয় ৪ নং পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি প্রভাষক রুহুল আমীন, বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি মাছুমা আক্তারা, মোছাঃ কামরুন্নাহার, প্রতিবন্ধী শিক্ষার্থী ফরিদুজ্জামান ও লায়লা আকতার লিজা। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসমাঈল অতিথিদের সঙ্গে নিয়ে ফিতাকেটে প্রতিবন্ধী ও তাদের মায়েদের জন্য মাসব্যাপী নকশীকাঁথা প্রশিক্ষনের উদ্বোধন ঘোষণা করেন।