জ¦ালানি তেল ও দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে যাত্রী প্রতি ৫টাকা হারে পারানি নেওয়ার দাবিতে পূর্ব ও পশ্চিম রূপসা ইঞ্জিন চালিত নৌকা-মাঝি সংঘের পক্ষ থেকে মাঝি ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন ব্যাপারী সোমবার ১৪ মার্চ শ্রম ও পরিচালক রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন খুলনা বিভাগ বরাবর লিখিত আবেদন করেছেন। লিখিত আবেদন সূত্রে জানা যায়, পূর্ব ও পশ্চিম রূপসা ইঞ্জিন চালিত নৌকা মাঝি সংঘ, রেজি: নং ২৬৮, দীর্ঘ ৫০-৬০ বছর যাবত ধরে খুলনা শহরে প্রবেশের রূপসা নদীর দু'পাড়ে দূর-দূরান্তের যাত্রীদের দিবারাত্র ২৪ ঘন্টা এপার-ওপার পারাপারের সেবা প্রদান করে আসছে। বর্তমান দ্রব্য মূল্যের উর্দ্বগতি ও জীবনযাত্রার মান বেড়ে যাওয়ার কারণে সরকার কর্তৃক ৫/৭ বার জ¦ালানি তেলের মূল্য বৃদ্ধি করলেও তারা কোন ভাড়া বৃদ্ধি করতে পারেনি। জ¦ালানি নির্ভর ইঞ্জিন চালিত নৌকা চালিয়ে ১৭৫ জন মাঝি সদস্য পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে অর্ধাহারে, অনাহারে দিনাতিপাত করছে। এমনকি হঠাৎ সরকার জ¦ালানি তেলের মূল্য আরেক দফা বৃদ্ধির কারণে বর্তমানে খুচরা মূল্য প্রতি লিটার ৮৪ টাকা হওয়ায় ইঞ্জিন চালিত নৌকা চালানো খুবই দূরহ হয়ে পড়েছে। এ ছাড়া নৌকা মেরামতের জন্য আলকাতরা, কাঠ ও লোহার দাম তিনগুন বৃদ্ধি পেয়েছে। ফলে ১৭৫ জন মাঝির আবেদন, আগামী মাসের ১ তারিখ হতে যাত্রী প্রতি ২ টাকা পারানি বৃদ্ধির অনুমতি চেয়ে একই দিনে মাননীয় মেয়র খুলনা সিটি কর্পোরেশ, জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান, এ্যাড. সুজিত অধিকারী, পুলিশ সুপার খুলনা ও উল্লিখিত দপ্তরে সদয় অবগতির জন্য আবেদন জানিয়ে অনুলিপি প্রদান করেছেন।