দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি (২ নং ওয়ার্ড শড়াতলা) গ্রামে গত ১৫ মার্চ বুধবার রাত ৮টায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়। ওই লাঠি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাকপুর ইউনিয়ন আ'লীগের সভাপতি গাজী আবদুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড ইউপি সদস্য কামরুল হোসেন, ২নং ওয়ার্ড আ'লীগের সভাপতি মোস্তফা মুন্সি, সমাজ সেবক গোলাম শেখ, সেলিম গাজী, হোসেন আলী ফরাজি, মিজান শেখসহ লাখোহাটি গ্রামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমাজকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় খেলার টিম ম্যানেজার ইকতার শেখ প্রতিবেদককে জানান, প্রায় দেড় যুগ পরে গ্রামবাংলার ঐতিহ্য লাঠি খেলা তাঁরা সাধারণ মানুষের মাঝে তুলে ধরেছেন। অন্য দিকে দেখা যায়, প্রায় দেড় যুগ পরে ওই খেলা অনুষ্ঠিত হওয়াতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।