গতকাল তেরখাদায় সকাল ১০টায় ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা প্রতিপাদ্যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মাসুম, সিনিয়র মৎস্য কর্মকর্তা দিপংকর মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বদিউজ্জামান, পিআইও সোহেল রানা, সমবায় কর্মকর্তা আবদুল মতিন, বাজার কমটির সভাপতি মোঃ সাবু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এসএম মফিজুল ইসলাম জুম্মান, ইউপি চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান ও কেএম আলমগীর হোসেনসহ বাজার কমিটির অন্যান্য সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।