রংপুরের মিঠাপুকুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সাহায্য প্রদান করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা।
সোমবার (১৪ মার্চ )বিকেলে উপজেলার বড়বালা ইউনিয়নের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ টাকা দেন তিনি।
এসময় আ.লীগ নেতা মওলা বলেন, ‘আমি সব সময় চেষ্টা করি মিঠাপুকুর বাসীর বিপদে -আপদে পাশে থাকার।স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে অগ্নিকান্ডের বিষয়টি জানতে পেরে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী নিয়ে এসে তাদের এই বিপদের দিনে পাশে দাড়ানোর চেষ্টা করেছি’।
প্রসঙ্গত গত রোববার রাতে মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের আ.হাকিম মিয়ার বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে তার ঘরবাড়ি সহ সব কিছু পুড়ে যায়।