যশোরের ঝিকরগাছায় হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
ঝিকরগাছা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকালে নাভারণ পুরাতন বাজার এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কে মিলনের চায়ের দোকানে অভিযান চালায়। এ সময় ১ হাজার পিস ইয়াবাসহ মিজানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ির নাম মো. মিজানুর রহমান ওরফে মিজান (৫৮)। তিনি ঝিকরগাছার মাটিকুমরা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
তাঁর বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।